ম্যানেজিং ডিরেক্টর পরিচিতি
শিক্ষাগত যোগ্যতা: তিনি বি.এ (অনার্স), এম.এ এবং বি.এড ও এম.এড-এ ফার্স্ট ক্লাস অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন এম.ফিল ফেলো।
শিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা ও পদবীসমূহ:
-
এমডি ও চেয়ারম্যান: মডেল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ
-
প্রতিষ্ঠাতা সভাপতি: সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
-
সভাপতি: চরমৈশূরা, মানিকনগর, মাহমুদিয়া আলিম মাদ্রাসা
-
ক্যাশিয়ার: মাধবপুর, মানিকনগর কেন্দ্রীয় কবরস্থান ও দারুল সুন্নাহ মাহমুদিয়া মাদ্রাসা
-
এমডি ও চেয়ারম্যান: কলিম উদ্দীন ইসলামিক স্কুল অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসা
-
সভাপতি: গোল্ডেন স্টার বয়েজ (রেজিঃ ক্লাব)
-
সেক্রেটারি: আজ তাকওয়া কেন্দ্রীয় জামে মসজিদ
-
উপদেষ্টা: আলীমপুর ওয়াইছনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
-
পরিচালক: হাজী শামসুদ্দীন মাস্টার মডেল মাদ্রাসা
-
সহ সভাপতি: তরাইল নগর কলিম মাদবর জামে মসজিদ
-
জেনারেল সেক্রেটারি: চড় রাজাপুর, মানিকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
-
সাবেক প্রধান শিক্ষক: গাবতলী মডেল হাই স্কুল
-
সাবেক সহকারী প্রধান শিক্ষক: সোলাইমান একাডেমী
-
সাবেক সহকারী প্রধান শিক্ষক: ধল্লা গৌরনাথ উচ্চ বিদ্যালয়
-
সাবেক সহকারী প্রধান শিক্ষক: রেয়াজো ইংলিশ মিডিয়াম স্কুল
-
সাবেক সিনিয়র শিক্ষক: দৌলতপুর আমিনা হামিদ প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল
-
সাবেক সিনিয়র শিক্ষক: কবি নজরুল উচ্চ বিদ্যালয়
-
সাবেক প্রিন্সিপাল: প্যান্ডোরাস ইংলিশ মিডিয়াম স্কুল
-
সাবেক ভাইস প্রিন্সিপাল: সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
-
সাবেক প্রিন্সিপাল: মিডো স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ
-
সাবেক অধ্যক্ষ: সি সি ই আর মডেল কলেজ
ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক পদবীসমূহ:
-
চেয়ারম্যান: তরুতরা গ্রুপ
-
চেয়ারম্যান: স্কাই ঢাকা বিল্ডার্স লি.
-
চেয়ারম্যান: তরুতরা ট্রেডার্স অ্যান্ড লাইব্রেরি
-
চেয়ারম্যান: কলিম উদ্দীন কল্যাণ ট্রাস্ট
-
চেয়ারম্যান: কলার্স ফুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট
-
এম ডি: বিসমিল্লাহ গার্ডেন সিটি লি.
-
এম ডি: মডেল ক্যাপিটাল টাওয়ার
-
প্রতিষ্ঠাতা পরিচালক: বিসমিল্লাহ টাওয়ার
-
প্রোপ্রাইটার: রথীব এন্টার প্রাইজ
-
ঠিকাদার: তরুতরা এন্টার প্রাইজ
সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড:
-
ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন: বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, যুবসমাজের উন্নয়ন এবং সামাজিক সচেতনতামূলক সাংস্কৃতিক চর্চায় নিয়মিত সহযোগিতা প্রদান।
-
সামাজিক সচেতনতা ও আইনি সহায়তা: মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কাজ, মাদক প্রতিরোধে কমিটি গঠন করে আইনের সহায়তায় প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ, এবং বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় ভূমিকা।
-
মানবিক সহায়তা ও কর্মসংস্থান: সামাজিক বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কাজ করা, অসহায় মানুষদের সহায়তা এবং কর্মহীন মানুষকে কর্মের ব্যবস্থায় ছোট ছোট চেষ্টা অব্যাহত রাখা।
-
ধর্মীয় ও পরিবেশগত অবদান: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের খেদমত করা এবং পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো।
-
শিক্ষা ও চিকিৎসায় অনুদান: দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া এবং দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ চিকিৎসায় অনুদান ও আর্থিক সহযোগিতা প্রদান।
মূল নীতি: "সুন্দর সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই।"
এম.ডি মহোদয়ের বাণী"
সকল প্রশংসা ঐ মহান সৃষ্টিকর্তার প্রতি-যিনি আমাকে পৃথিবীর সকল প্রকার অনৈতিক ও অসৎ কর্মকান্ড থেকে ফারাক রেখে একটি সামাজিক উন্নয়ন মূলক মানব সেবা মূলক হালাল ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করছি ঐ সকল দক্ষ, অভিজ্ঞ, পরিশ্রমি শিক্ষা প্রেমিক ভাই বন্ধুদের যারা সারা বাংলাদেশে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে নিজেদের বৈধ বিনিয়োগের মাধ্যমে শিক্ষা বিস্তারের প্রয়াস ঘটিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বাংলার আনাচে কানাচে।
তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা হয়েছে ২০১২ সালে কেরানীগঞ্জের প্রানকেন্দ্র বাবুবাজার ব্রিজ সংলগ্ন ইবনে সিনা হাসপাতালের পশ্চিম পাশে মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে কেরানীগঞ্জে বিশাল পরিসরে আধুনিক উন্নত, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আইটি বেইজড ডিজিটাল ক্যাম্পাস এর মাদার ক্যাম্পাস কদমতলী শাখা। শিক্ষার অনুন্নত কেরানীগঞ্জে আলোকিত করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আমাকে কৃতার্থ করেছে এলাকার বিভিন্ন মালিক সমিতির সভাপতি/সম্পাদক। রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রেমিক এলাকা বাসি যাদের সার্বিক সহযোগিতায় আজ মিডো স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ কেরানীগঞ্জে শ্রেষ্ঠ প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে স্কুল, কলেজ ও মাদ্রাসা নিয়ে চারটি শাখা নিয়ে যায়- ১৬০০ ছাত্রছাত্রী ও ২২০ জন শিক্ষক/স্টাফ নিয়ে সরকারি, বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ও পি এস সি, জি এস সি, এস এস সি ও এইচ এস সি পরীক্ষাক্ষায় গোল্ডেন A+ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে সেরা ফলাফলের ধারা অব্যাহত রেখে আরও উন্নত থেকে উন্নয়নের পথে হাটছে ইনশাআল্লাহ। একঝাক দক্ষ, অভিজ্ঞ, মেধাবি, পরিশ্রমী এবং বিভিন্ন প্রতিষ্ঠিত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রবাসক ও সহকারি শিক্ষক মিলিত হয়ে শিক্ষাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের তৈরী করা মিডো গ্রুপ তার অন্যতম প্রজেক্ট মিডো স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ।
আমাদের মূল উদ্দেশ্য শুধু ব্যবসা নয়। আমাদের প্রধান উদ্দেশ্য হল সেবার মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলা শহরে কমপক্ষে একটি করে শাখা করে উন্নত শিক্ষার বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়ে নিজের মনকে প্রশান্ত হিসেবে তৈরী করা। শুধু দুনিয়াবি শিক্ষাই নয় কম্পিউটার, ড্রয়িং, ইংলিশ স্পোকেন, সাধারণ জ্ঞান, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন উৎসব, সামাজিক সাংস্কৃতিক আধুনিক শিক্ষার পাশাপাশি রাখা হয়েছে স্ব স্ব ধর্মীয় বাধ্যতামূলক শিক্ষার সাথে নৈতিক শিক্ষা। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে শিক্ষাকে সহজ সুন্দর ও আপনাদের চাহিদা অনুযায়ী পরিপূর্ণতা প্রদানের অঙ্গীকার নিয়ে সকলের সহযোগিতার প্রত্যাশা করছি। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমি স্বপ্ন দেখি স্বল্প খরচে মান সম্মত শিক্ষা সারা দেশে ছড়িয়ে দেবার। একদিন খাদ্য, কর্মস্থল, চিকিৎসা ও শিক্ষার মাধ্যমে মিডো গ্রুপ সারা বাংলাদেশে একটি বিশাল বড় অংশ হিসেবে সরকারের পাশে শক্তভাবে পিল্যার হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ।
ছোট জীবনে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী এবং আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থী। আপনাদের পরামর্শে ইনশাআল্লাহ বাকী জীবনটা দেশ ও জাতির সেবাই দিয়েই পৃথিবী ত্যাগ করতে চাই। যা আমার মৃত্যুর পর ইহা পরপরে আমার নাজাতের জারিয়া হয়ে দাঁড়ায়।
সর্বোশেষ আপনাদের সকলের সহযোগিতার প্রত্যাশায় আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার পথকে সহজ করে দিন- আমীন
শুভেচ্ছান্তে,
ম্যানেজিং ডিরেক্টর মিডৌ স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ কেরানীগঞ্জ, ঢাকা।
